Tag Archives: নক্ষত্র

আপনিও নক্ষত্রকণা দিয়ে তৈরী

Our planet, our society, and we ourselves are built of star stuff. Carl Sagan (Cosmos)

শীর্ষ ছবি: ক্যাসিওপিয়া এ,একটি সুপার নোভার অবশিষ্টাংশ (সুত্র: NASA/JPL-Caltech/O. Krause (Steward Observatory))

(পিটার টাইসনে এর The star in you অবলম্বনে। পিটার টাইসন নোভা অনলাইনের প্রধান সম্পাদক)

এর পরে কোন আড্ডাতে সমঝদার কাউকে পেয়ে গেলে কিন্তু একটা দারুন বিষয় নিয়ে আপনি আলাপ শুরু করতে পারেন, তা হলো : আপনার শরীরের প্রত্যেকটা অ্যাটম বা পরমানু, যেমন, আপনার হাড়ের ক্যালসিয়াম, জীনের কার্বন, রক্তের হিমোগ্লোবিনের মধ্যে লোহা, এমনকি আপনি যদি কোন সোনার গহনা পরে থাকেন, সেই সোনা – সবকিছুই তৈরী হয়েছে অনেক বিলিয়ন (এক বিলিয়ন= ১ এর পর নয়টি শুন্য) বছর আগে কোন নক্ষত্রের মধ্যে।  সবকয়টি, শুধুমাত্র হাইড্রোজেন আর তার কাছাকাছি একটি বা দুটি হালকা মৌল ছাড়া, তৈরী হয়েছে এমনকি আরো আগে, প্রায় ১৩.৭ বিলিয়ন বছর আগে বিগ ব্যাঙ্গ শুরু হবার পরপরই।

Continue reading


Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers