Tag Archives: তেলাপোকা

‍‍তেলাপোকার বিশ্বজয়ের গোপন অস্ত্র


শীর্ষ ছবি: অষ্ট্রেলিয়ান তেলাপোকা বা Periplaneta australasiae। ( ছবি: Michel Gunther/photolibrary.com/ New Scientist)

(আমি প্রথম যে তিনটি পোকাকে ভালো চিনতে শিখি তার একটি হল তেলাপোকা (বাকী দুটি মাছি এবং মশা); তেলাপোকার প্রতি আমার অনুভুতিটা পর্যায়ক্রমে বিবর্তিত হয়েছে প্রথমে ভয়, তারপর ঘৃনা, বিরক্তি এবং সবশেষে বিস্ময়ে। এই বিস্ময়ের কিছুটা প্রকাশের প্রচেষ্টা নিলাম নীচের এই লেখাটিতে। নিউ সায়েন্টিষ্ট ম্যাগাজিনে ওয়েন্ডি জুকারম্যান এর The Roach’s Secret লেখাটিকে মুল কাঠামো ধরে আরো কিছু বাড়তি তথ্য সংযোজন ও পরিবর্ধন করে এই লেখা)

তেলাপোকা চেনে না এমন কেউ কি আছে?

এই পোকাটা দেখা মাত্র একেক জনের একেক রকম প্রতিক্রিয়া হয়, কেউ ভয় পায়, কারো ঘৃনায় গা গুলিয়ে উঠে, কারো হাত নিশপিশ করে এক বাড়ি দিয়ে বা পা দিয়ে পিষে মেরে ফেলতে.. , যার যেটাই মনে হোক না কেন, যে কোন পরিবেশে অনায়াসে খাপ খাইয়ে নেবার অসাধারন ক্ষমতার বলে এটি পৃথিবীর অন্যতম সফল একটি প্রানী। অনেকই অবশ্য ধারনা করেন, যে কোন প্রতিকুলতা সহ্য করার মত শক্তিশালী প্রানী এটি, এমন কি পারমানবিক তেজষ্ক্রিয়তাতেও এদের কিছুই হয় না, যে ধারনাটা প্রায় পুরোটাই ভুল। কারন বেশ কিছু পরীক্ষা পরে প্রমান করেছে যে, বেশীর ভাগ ক্ষেত্রেই এদের প্রতিকুলতা সহ্য করার ক্ষমতা অন্য অনেক কীটপতঙ্গের মতই গড়পড়তা।

Continue reading


Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers