(লেখকের কথা : কার্ল জিমার ( Carl Zimmer) এর “Ten great advances of evolution” অবলম্বনে )
ডারউইনের যুগান্তকারী ‘অরিজিন অব স্পিসিস’ প্রকাশনার ১৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে এখানে বিবর্তনীয় জীববিজ্ঞানে গত কয়েক দশকের উল্লেখযোগ্য কিছু অগ্রগতির একটি তালিকার উল্লেখ করা হলো -অবশ্যই তালিকাটি কোনভাবেই সম্পুর্ন নয় । এই অগ্রগতির তালিকায় শুধুমাত্র কোন বিশেষ ধরনের প্রজাতির উদ্ভব সম্বন্ধে আমাদের বোঝার ক্ষেত্রে কোন ইতিবাচক পরিবর্তনের কারনই অন্তর্ভুক্ত করা হয়নি, এই তালিকায় অর্ন্তভুক্ত আছে মুল বিবর্তনের প্রক্রিয়া সম্বন্ধে আমাদের অর্ন্তদৃষ্টির কিছু মৌলিক অগ্রগতি। কোন কোন ক্ষেত্রে এইসব অর্ন্তদৃষ্টিগুলো ডারউইনকেই বিস্ময়ের আনন্দময় ধাক্কা দিতে পারতো।

ছবি ১: কার্ল জিমারের মতে গত দশকের বিবর্তন গবেষনায় ১০ টি গুরুত্বপূর্ণ অগ্রগতি (ফটো ক্রেডিট: আর্থ (নাসা); টেক্সট (ডাবলিউ জি বি এইচ এডুকেশন ফাউন্ডেশন)










