
শীর্ষ ছবি: শুধু এক শতাংশ পার্থক্য। শিম্পান্জিদের সাথে আমাদের ডিএনএ পর্যায়ে মিল প্রায় ৯৯ শতাংশ হওয়া সত্ত্বেও আমরা বহু গুরুত্বপুর্ন বৈশিষ্টে শিম্পান্জি থেকে অনেক আলাদা। তুলনামুলক জীনতত্ত্বের নতুন গবেষনাগুলো ধীরে ধীরে উন্মোচন করছে জীনোমের কোন অংশগুলো আমাদের এই দুই প্রজাতিকে আলাদা করেছে। ছবি: JAMES BALOG Getty Images, Scientific American, May 2009)
(তথ্য সুত্র লেখার শেষে)
Darwin had this amazingly bold idea: the tree of life—that all species were connected. And what it meant was, if you go far enough back in our family tree of humans, you’ll come to fish. If you go far enough back in the family tree of birds, you’ll come to dinosaurs. So that creatures that don’t look anything at all like each other are actually deeply connected. No one came close to having this idea before Darwin. Sean B Carroll ( in What Darwin Never Knew)
If Darwin were here today, he’d be absolutely stunned, delighted, even moved, to see how much his theory has grown. Sean B Carroll ( in What Darwin Never Knew)
What we now are able to understand, on the one hand, would just blow him (Darwin) away. But I also think it would give him enormous satisfaction, because, ultimately, everything we’ve been learning validates the things that he said. Cliff Tabin ( in What Darwin Never Knew)
…… I think he (Darwin) was the beginning . He outlined the major points, but we have discovered more than I think he would have imagined possible. Olivia Judson ( in What Darwin Never Knew)
আমাদের অতীতের ভবিষ্যতের সন্ধানে কিংবা শুধু ভুমিকা:
গত দশকে শিম্পান্জির সাথে মানুষের জীনোমের তুলনা করে বিজ্ঞানীরা বেশ কিছু দুর্লভ জীনোমের অংশ বা অনুক্রম ( সিকোয়েন্স) খুজে পেয়েছেন, যা শুধুমাত্র আমাদের ডিএনএ তেই পাওয়া যায়। জীবিত প্রানীদের মধ্যে শিম্পান্জেই হচ্ছে জীন পর্যায়ে মানুষের সবচেয়ে নিকটাত্মীয়। বিজ্ঞানীরা শিম্পান্জি জীনোমের অনুক্রম সম্পুর্ন জানার পর, তুলনা করে দেখেছেন যে আমাদের সাথে শিম্পান্জির ডিএনএ র সাদৃশ্য প্রায় ৯৯ শতাংশ। শিম্পান্জি আর মানুষ তাদের সর্বশেষ কমন আদি প্রানী থেকে পৃথক হবার পর আমাদের জীনোমের যে অঞ্চলগুলোতে সবচেয়ে বেশী পরিবর্তন হয়েছে, বিজ্ঞানীরা সেই অংশগুলো খোজার প্রচেষ্টার ফলাফল হিসাবে বিশেষ কিছু ডিএনএ অনুক্রম বা সিকোয়েন্সগুলোকে শনাক্ত করেছেন, যে পরিবর্তনগুলো সম্ভবত মানুষ হিসাবে আমাদের অনন্য কিছু বৈশিষ্ট প্রদান করেছে। উপরন্তু গবেষনার এই ফলাফলগুলো ডিএনএ ব্লুপ্রিন্টে এত মিল থাকা সত্ত্বেও মানুষ আর শিম্পান্জির মধ্যে পার্থক্য কেন এত গভীর, এ বিষয়েও গুরুত্বপুর্ন কিছু ধারনা দিয়েছে বিজ্ঞানীদের এবং সুচনা করেছে তুলনামুলক জীনতত্ত্বর প্রতিশ্রুতিময় পথচলা।













